গণমাধ্যমযুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক বন্ধ করে দিচ্ছে নিউইয়র্ক টাইমস

স্পোর্টস ডেস্ক (ক্রীড়া বিভাগ) বন্ধ করে দিচ্ছে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস। জার্মান এক সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।

খবরে বলা হয়, এখন থেকে আর নিউইয়র্ক টাইমসে ক্রীড়া বিভাগ থাকছে না। তবে বিভাগে কর্মরত কোনো সাংবাদিককে ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। ওই সাংবাদিকরা এখন নিউজরুমের অন্যান্য বিভাগে কাজ করবেন।

২০২২ সালের জানুয়ারিতে স্পোর্টস নিউজ ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক কিনে নেয় নিউইয়র্ক টাইমস। ৫৫০ মিলিয়ন ডলারে আউটলেটটি কেনার পর থেকেই নিউইয়র্ক টাইমসের ক্রীড়া বিভাগে জটিলতা দেখা দেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension