বিনোদনযুক্তরাষ্ট্র

সড়ক দুর্ঘটনায় মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামসের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ভারমন্ড অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোমবার মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, একটি এসইউভি গাড়ি মোড় নেওয়ার সময় ট্রিট উইলিয়ামসের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন অভিনেতা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রিট উইলিয়ামসের মর্মাহত পরিবার থেকে বলা হয়েছে, ট্রিট তার পরিবারকে সব সময় ভালোবেসেছেন। নিজের জীবন এবং কাজকেও ভালোবাসতন তিনি।

১৫ বছর ধরে উইলিয়ামসের এজেন্ট হিসেবে কাজ করছিলেন ব্যারি ম্যাকফারসন। তিনি তাকে ‘সবচেয়ে সুন্দর মানুষ এবং মেধাবী’ বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, মাকফারসনের মতে, ‘তিনি অভিনেতাদের অভিনেতা ছিলেন।’

দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে ট্রিট উইলিয়ামস ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন। ১৯৭৫ সালের থ্রিলার ছবি ‘ডেডলি হিরো’ দিয়ে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। তবে তিনি দর্শক মহলে পরিচিত ‘হেয়ার’, ‘১৯৪১’, ‘দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড’, ‘প্রিন্স অব দ্য সিটি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’, ‘দ্য লাস্ট শিফট’ ও ‘১২৭ হাওয়ারস’ ছবির জন্য।

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দর্শকপ্রিয় টিভি সিরিজ ‘এভারউড’র কেন্দ্রীয় অভিনেতা ছিলেন। দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন উইলিয়ামস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension