বাংলাদেশ

হবিগঞ্জের ডিসি দেবী চন্দকে প্রত্যাহার

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এরআগে সোমবার তাকে প্রত্যাহার করার নির্দেশ দেয় ইসি। একইসঙ্গে পৃথক তিন জেলার তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি।

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. জিলুফা সুলতানা।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লেখা এক চিঠিতে নির্বাচন কমিশন জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এ অবস্থায় হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করে তার জায়গায় উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্য অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension