
হবিগঞ্জে জমকালো আয়োজনে জেলা ছাত্রলীগের সম্মেলন
হবিগঞ্জ প্রতিনিধি:জমকালো আয়োজন ও উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন। জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুকিদুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আলগীর চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নওশেদ উদ্দিন সুজন, ক্রিড়া সম্পাদক চিন্ময়সহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, অত্যান্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তাই হবিগঞ্জের কোন নেতা টেন্ডারবাজি করতে দেখা যায়নি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগ করতে হলে সোনার মানুষ হতে হবে,সোনার কারিগর হয়ে দেশ সেবা করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনে, এদেশের মানুষের প্রয়োজনে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ ঠিক তেমনি ভাবে রাজ পথে থেকে কাজ করবে। পাশাপাশি তিনি দেশে যাতে কোন ধরণের অরাজকতা সৃষ্টি না হয় ছাত্রদল শিবিরকর্মীদের হুশিয়ার করে দেন। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন-এর সঞ্চালনায় সম্মেলনের সার্কিট হাউজে ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়।



