
বিয়ানীবাজার মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি: রোববার ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সিটি সেন্টারস্হ ইনডোর মাঠে মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮’র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (স্টুডেন্ট ইভেন্ট) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় বিয়ানীবাজার ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি এবাদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক যুক্তরাজ্যস্হ বাংলাদেশ সেন্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম উদ্দিন সাধারণ সম্পাদক বিয়ানীবাজার ক্রীড়া সংস্হা, সামসুল হক সভাপতি বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগ, লুৎফুর রহমান সভাপতি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত, নাজিম উদ্দিন (পেনেল মেয়র০২) বিয়ানীবাজার পৌরসভা,০৪ নং ওয়ার্ড কাউন্সিলর আকসার হোসেন, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিছবা উদ্দিন, ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাইয়ুম, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান আফজল, আব্দুল হান্নন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পৌর আওয়ামীলীগ, এমদাদুর রহমান যুক্তরাজ্য প্রবাসি, বিয়ানীবাজার ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রসিদ মামুন পরিচালনা করেন।
(মাধ্যমিক ইভেন্টে) সাকিব জুটি বনাম জাকির জুটি, জয়ি হয়েছে সাকিব জুটি।
উচ্চ মাধ্যমিক ইভেন্টে মারজান জুটি বনাম সিমুল জুটি, জয়ি হয়েছে সিমুল জুটি।
সেমিফাইনাল ইভেন্ট থানা চ্যাম্পিয়ানশিপে রিপন-মিজান জুটি বনাম সারওয়া-রাজু জুটি,
জয়ি:রিপন-মিজান জুটি।
ইমরুল-এনাম জুটি বনাম মিজান-মনি,
জয়ি হয়েছেন ইমরুল-এনাম জুটি।
বক্তারা বলেন, আমরা আশা করি এ বছরের মত প্রতি বছর বিয়ানীবাজার ব্যাডমিন্টন এসোসিয়েশনে এর আয়োজনে মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপহার দেবে বিয়ানীবাজার পৌরসভা।খেলাধুলা শারীরিক ব্যয়াম এবং মানুষ আনন্দ উপভোগ করে এবং এভাবে প্রতি বছর নতুন প্লেয়ার তৈরি হয় এবং ব্যাডমিন্টনের আরো উন্নতি ঘটবে।



