যুক্তরাষ্ট্র

হামাসের জ্যেষ্ঠ সামরিক নেতার মৃত্যুর খবর জানাল যুক্তরাষ্ট্র

ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা মারওয়ান ইসা নিহত হয়েছেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তা জেক সুলিভান জানিয়েছেন। ডেপুটি মিলিটারি কমান্ডার হিসেবে ইসা হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা, যিনি ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় নিহত হলেন। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি তার মৃত্যুর খবরে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, ইসা এক সপ্তাহ আগে মধ্যগাজার নুসিরাত শরণার্থী শিবিরের নিচে একটি টানেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

হামলায় হামাসের উত্তর ব্রিগেডের কমান্ডার আহমেদ আল-গান্দুর নিহত হয়েছেন। (ফাইল)

হামাসের সামরিক শাখা ‘ইজেদিন আল-কাসাম’ ব্রিগেডের এই ডেপুটি কমান্ডারকে ইসরায়েল মোস্ট ওয়ান্টেডের তালিকায় রেখেছিল। ইউরোপীয় ইউনিয়নও এই হামাস নেতাকে সন্ত্রাসী তালিকায় রেখেছিল। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে ইসা জড়িত বলে তাকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রাখা হয়েছিল। হামাসের ওই হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং এই গাজা যুদ্ধের সূত্রপাত হয়।

ইসা প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদার (ইসরায়েলে ফিলিস্তিনিদের প্রতিবাদ, আইন অমান্য এবং দাঙ্গা শুরুর ঘটনা) সময় পাঁচ বছরের জন্য ইসরায়েলের কারাগারে ছিলেন। ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হওয়া পর্যন্ত ১৯৯৭ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আটক করেছিলেন।৭ অক্টোবর থেকে হামাসের অনেক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে হামাসের রাজনৈতিক নেতা সালেহ আল-আরৌরি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়েহতে বিস্ফোরণে নিহত হন। ওই হামলার জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করা হয়।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension