বাংলাদেশরাজনীতি

১২ বছর আগের মামলায় বিএনপির ২০ নেতাকর্মীর কারাদণ্ড

১২ বছর আগের রাজধানীর রমনা থানার নাশকতার একটি মামলায় বিএনপির ২০ নেতাকর্মীর দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত এই রায় দেন।

আসামিদের দণ্ডবিধির পৃথক দুই ধারায় এক বছর করে দুই বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

দণ্ডিত আসামিরা হলেন, আ. রহমান, ফারুক, নুর নবী, কামাল উদ্দিন, সুমন, বেল্লাল হোসেন, ফারুক, একরামুল হক কুসুম, ইউনুস, সাহাবুদ্দিন, রবিন, ফয়সাল ইনাম, খন্দকার আবদুর রব, সিয়াম মাহমুদ আব্দুল্লাহ, শাহিন ইসলাম, নকিব নাসরুল্লাহ, আবদুর রহমান, ফাকরে আলম, আবদুল কাদের ও কবির হোসেন সরকার।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের সেপ্টেম্বরে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলাটি করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension