
প্রধান খবরবাংলাদেশরাজনীতি
১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, একাদশ জাতীয় নির্বাচনের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার আগামী ১৭ ডিসেম্বর ঘোষণা করা হবে।
এছাড়া আগামী ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যাণের জনসভাও স্থগিত ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
মির্জা ফখরুল বলেন, জোটের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে তারা রাজধানীতে সমাবেশ করবেন।
উল্লেখ্য, এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট রাজধানীর সোহারওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়।



