
বইমেলা
১৮ মার্চ থেকে একুশে বইমেলা
করোনা পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলা অনলাইনে হবে কিনা এমন ভাবনা ছিল।
অবশেষে পর্যন্ত আগামী ১৮ মার্চ থেকে একুশে বইমেলা শুরু হচ্ছে।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, ‘আজ (সোমবার) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব।’
কতদিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এখনও ঠিক হয় নি। তবে ইচ্ছা আছে রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত।
যদি কোনও আপত্তি উঠে সেটা বিবেচনায় নেবে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিরি ওপর সেটা বিবেচনা নেবে।❐



