
অর্থনীতি ও বাণিজ্য
২০১১-র পর রেকর্ড পতন ওয়াল স্ট্রিটে, সেই ধাক্কা ভারতের শেয়ার বাজারে, ৯৮৭ পয়েন্ট নীচে সেনসেক্স, নিফটি পড়ল ৩১৬ পয়েন্ট
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:২০১১ সালের পর মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে রেকর্ড পতনের ধাক্কা এসে পড়ল এশিয়ার শেয়ার বাজারেও। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে রেকর্ড পতন দেখা গেল সেনসেক্স-নিফটিতে। এতটাই ধাক্কা খেয়েছে বাজার যে, কয়েক সেকেন্ডের মধ্যে বিনিয়োগকারীদের প্রায় ৫,৪০,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাজার খুলতেই সেনসেক্স ১২৫০ পয়েন্ট পড়ে ৩৩,৪৮২.৮১ খোলে। সেনসেক্সের প্রতিটি স্টক লালে ট্রেড করছে। এদিকে নিফটি ২৯০.০৫ পয়েন্ট পড়ে ১০, ৩৭৬.৫০ খোলে।
প্রসঙ্গত, বিশ্ববাজারে শেয়ার পতনের জেরেই দেশীয় মার্কেটে এই রেকর্ড পতন।



