প্রধান খবরবাংলাদেশ

২৫ সংসদীয় আসনে নতুন ‘চেহারা’

রূপসী বাংলা ডেস্ক:একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ২৫টি আসনের সীমানা পুননির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে কিছু আসনের সীমানা আগের তুলনায় ছোট হয়েছে, কিছু আসন বড় হয়েছে।

সোমবার নির্বাচন কমিশন ২৫টি আসনের সীমানা পাল্টানোর কথা জানায়। আগামী সংসদ নির্বাচন এই সীমানাতেই হবে।

ভোটের আগে প্রথমে ৬০ থেকে ৭০টি আসনের সীমানা পাল্টনোর ঘোষণা এসেছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর গত ১৪ মার্চ নির্বাচন কমিশন ৩৮টি আসনের খসড়া তালিকা প্রকাশ করে। এর মধ্যে ঢাকায় ছিল পাঁচটি আসন।

খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি নিষ্পত্তি করে ৩০ এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশের কথা জানায় কমিশন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচন হয়। এরপর ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচনের দুই বছর আগে ১৯৮৪ সালে প্রথম এবং ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনের আগে সংসদীয় সীমানা পরিবর্তন করা হয়।

তবে সীমানা সবচেয়ে বেশি পরিবর্তন হয় ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার আনুপাতিক হার মেনে আঞ্চলিক অখণ্ডতা ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় নিয়ে জিআইএস পদ্ধতি অনুসরণ করে শতাধিক সংসদীয় আসনে পরিবর্তন আনা হয়।

আর দশম সংসদ নির্বাচনে আগের কমিশনের পদাঙ্ক অনুসরণ করে ৫০টি আসনে ছোটখাটো পরিবর্তন আনে রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশন।

বর্তমান কমিশন গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ভোট নিয়ে যেসব প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, তার মধ্যে আছে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি।

পাল্টানোর পর সীমানা যে আকার হলো

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী: কুমিল্লার তিনটি, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালী জেলার দুটি করে আসনের বিদ্যমান সীমানায় পরিবর্তন আনা হয়েছে।

নীলফামারী জেলা

নীলফামারী-৩ আসন হবে শুধু জলঢাকা উপজেলা নিয়ে। জলঢাকার সঙ্গে এর আগে এবং কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী, বড়ভিটা ও পুটিমারি ইউনিয়নও যুক্ত ছিল।

নীলফামারী-৪ আসনটি আগে ছিল সৈয়দপুর ও কিশোরগঞ্জের উপজেলার একাংশ নিয়ে। এবার কিশোরগঞ্জ ৩ আসন থেকে বাদ পড়া রণচণ্ডী, বড়ভিটা ও পুটিমারি ইউনিয়ন এতে যুক্ত হলো।

রংপুর জেলা

নতুন সীমানায় বেড়েছে রংপুর-১ আসনের আকার। এর আগে শুধু গঙ্গাচড়া উপজেলা নিয়ে সংসদীয় আসনটি থাকলেও এখন রংপুর সিটি করপোরেশন এলাকার ১ থেকে ৮ নম্বর ওয়ার্ডও এতে যুক্ত হয়েছে। ফলে এই আসনের সীমানা বেড়েছে।

রংপুর-৩ (সদর) আসনের সীমানা কমেছে। এই আসনে থাকা সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড বাদ পড়ায় এটি ছোট হয়েছে।

কুড়িগ্রাম জেলা

কুড়িগ্রাম-৩ আসনের আকার ছোট হয়েছে। এখন থেকে কেবল উলিপুর উপজেলা নিয়ে হবে সংসদীয় আসনটি। এর আগে সাহেবের আলগা ইউনিয়ন বাদে উলিপুর উপজেলা এবং অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়ন বাদে চিলমারীর উপজেলা নিয়ে ছিল আসনটি।

সীমানা কুড়িগ্রাম-৪ আসনটির সীমানাতেও বদল হয়েছে। এখন এটি হবে রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা নিয়ে। কুড়িগ্রাম-৩ আসন থেকে বাদ পড়া চিলমারীর অষ্টমীরচর এবং নয়ারহাট ইউনিয়ন এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন যোগ হবে এতে।

সিরাজগঞ্জ জেলা

সিরাজগঞ্জ-১ আসনটি কাজিপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদরের উপজেলার মেছড়া, রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা ও বহুলী ইউনিয়ন নিয়ে গঠিত হবে।

আগে আসনটিতে কাজিপুর ছাড়াও এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া, রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা ইউনিয়ন যুক্ত ছিল।

সিরাজগঞ্জ-২ আসন এখন থেকে মেছড়া, রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা ও বহুলী ইউনিয়ন বাদে সিরাজগঞ্জ সদর উপজেলা এবং কামারখন্দ উপজেলা নিয়ে হবে। আগে কামারখন্দ এবং সেছড়া, রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা ইউনিয়ন বাদে সিরাজগঞ্জ সদর উপজেলা নিয়ে ছিল আসনটি।

খুলনা জেলা

খুলনা-৩ আসনটি হবে খুলনা সিটি করপোরেশন এলাকার ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়ে।

এর খালিশপুর, দৌলতপুর মেট্রোপলিটন থানা এবং আটরাগিলাতলা ইউনিয়ন ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা বাদে খানজাহান আলী মেট্রোপলিটন থানা নিয়ে ছিল আসনটি।

খুলনা-৪ আসনের বর্তমান সীমানা হলো: আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন বাদে দিঘলিয়া উপজেলা এবং রূপসা উপজেলা ও তেরখাদা উপজেলা।

এর আগে দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা নিয়ে ছিল আসনটি।

জামালপুর জেলা

জামালপুর-৪ আসনটি কেবল সরিষাবাড়ী উপজেলা নিয়ে হয়েছে। এর আগে সরিষাবাড়ীর পাশাপাশি সদরের উপজেলার মেষ্টা ও তিতপল্লা ইউনিয়ন যুক্ত ছিল আসনটিতে।

জামালপুর-৪ আসন থেকে বাদ পড়া মেষ্টা ও তিতপল্লা ইউনিয়ন এখন জামলপুর-৫ আসনে যুক্ত হয়েছে। এখন সদর উপজেলার সব এলাকাই একটি আসনে এলো।

নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জ-৪ আসনটি আলিরটেক ও গোগনগর বাদে নারায়ণগঞ্জ সদর উপজেলা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠন করা হয়েছে। আগে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে ছিল আসনটি।

নারায়ণগঞ্জ-৫ আসনটি হবে সদরের আলীরটেক, গোগনগর, বন্দর উপজেলা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ থেকে ২৭ নং ওয়ার্ড নিয়ে। আগে ছিল নারায়ণগঞ্জ সদর এবং বন্দর থানা নিয়ে ছিল আসনটি।

সিলেট জেলা

সিলেট-২ আসনটি এখন থেকে বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলা নিয়ে হবে। এর আগে বিশ্বনাথের সঙ্গে দেওয়ান বাজার পূর্ব গৌরীপুর ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বাদে বাকি বালাগঞ্জ উপজেলা ছিল সীমানায়।

সিলেট-৩ আসন এখন থেকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে হবে। এর আগে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের সঙ্গে বালাগঞ্জের উপজেলার দেওয়ান বাজার, পূর্ব গৌরীপুর ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন নিয়ে ছিল আসনটি।

মৌলভীবাজার জেলা

মৌলভীবাজার-২ আসনটি শুধু কুলাউড়া উপজেলা নিয়ে  করা হয়েছে। এর আগে কুলাউড়ার সঙ্গে কমলগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগর, ইসলামপুর ও শমসেরনগর ইউনিয়ন ছিল সংসদীয় আসনের সীমানায়।

মৌলভীবাজার-৪- শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে করা হয়েছে আসনটি। এর আগে আগে ছিল শ্রীমঙ্গলের সঙ্গে আদমপুর, আলীনগর,ইসলামপুর ও শমসেরনগর ইউনিয়ন বাদে কমলগঞ্জ উপজেলার বাকি অংশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি এখন থেকে শুধু নবীনগর উপজেলা নিয়ে হবে। এর আগে উপজেলার বড়িকান্দি ও ছলিমগঞ্জ ইউনিয়ন এই আসনে ছিল না।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি হবে শুধু বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে। এর আগে ছিল বাঞ্ছারামপুরের সঙ্গে নবীনগরের বড়িকান্দি ও ছলিমগঞ্জ ইউনিয়ন নিয়ে ছিল আসনটি।

কুমিল্লা জেলা

কুমিল্লা-৯ আসন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। নির্বাচন কমিশন এই আসনের সীমানা পাল্টেছে বলে জানিয়েছে। তারা জানিয়েছে আসনটি লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলা নিয়ে করা হয়েছে। তবে ২০১৩ সালের প্রজ্ঞাপনেও একই সীমানার ছিল আসনটি।

কুমিল্লা-৬ আসনটি কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন এবং কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে করা হয়েছে। আগে আসনটি শুধু কুমিল্লা সদর উপজেলা ছিল।

কুমিল্লা-১০ আসনটি সদর দক্ষিণ উপজেলা, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে করা হয়েছে। এর আগে সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে ছিল আসনটি।

নোয়াখালী জেলা

নোয়াখালী-৪ আসনটির সীমানা হবে সুবর্ণচর ও নোয়াখালী সদর উপজেলা। আগে সুবর্ণচরের সঙ্গে ছিল নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়ন ছাড়া সদর উপজেলা।

নোয়াখালী-৫ আসনটি হবে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে। এর আগে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার পাশাপাশি সদর উপজেলার নেওয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়ন নিয়ে ছিল আসনটি।

ঢাকা-চট্টগ্রামে সীমানা পরিবর্তনের চিন্তা বাতিল

গত মার্চে সীমানা পরিবর্তনের খসড়া তালিকায় ছিল ঢাকার পাঁচটি আসন। ছিল চট্টগ্রামেরও দুটি আসন। তবে শেষমেশ তা বাতিল করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘সীমানা নির্ধারণ কিন্তু জনগণ, জনপ্রতিনিধিদের জন্য। তাদের বক্তব্য ছাড়া সীমানা নির্ধারণ যৌক্তিক নয়। শুনানিতে যে বক্তব্য এসেছে সেগুলো চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘ঢাকায় পরিবর্তনের চিন্তা করেছিলাম। কিন্তু একটা আসন পরিবর্তন করলে পাঁচ সাতটা পরিবর্তন হয়ে যায়। একটার পক্ষে-বিপক্ষে আমরা মতামত পেয়েছি। অন্য পাঁচটা আসনে কোনো ক্রমেই সমর্থন করে না তারা।’

কিসের ভিত্তিতে এ সিমানা পরিবর্তন হয়েছ সাংবাদিকদের এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, ‘এক কথায় তো সবগুলো আসনের কথা প্রকাশ করা যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবেদন পাওয়া গেছে। কোথাও জনসংখ্যার ভারসাম্য রাখার আবেদন এসেছে। কোথাও এসেছে মেসিভ চেঞ্জ নিয়ে আবেদন। কোথাও দেখা গেছে নদী রয়েছে সেটা বিবেচনা করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension