প্রধান খবরবাংলাদেশ

সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী সপ্তাহে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। ১০ জানুয়ারি বৃহস্পতিবার নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সচিব এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে। আর ফেব্রুয়ারিতে হবে উপজেলা নির্বাচনের তফসিল। 

তিনি বলেন, আগের মতো এবারও উপজেলা নির্বাচন হবে ধাপে ধাপে। তবে উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন  (ইভিএম) ব্যবহার করা হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারাদেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। 

সচিব বলেন নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, এক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল সিলে ২টি আসন পাবে।

প্রবাসীদের ভোটার করার বিষয়ে সচিব বলেন, আগামী এপ্রিল মাস থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে। এক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদেরকে ভোটার করা হবে।  ৫-৭ দিনের মধ্যে তাদেরকে ভোটার করতে একটি টিম সিঙ্গাপুরে যাবে। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension