প্রধান খবরযুক্তরাষ্ট্র

লাস ভেগাসে অ্যাপার্টমেন্টে আগুন লেগে ছয়জন নিহত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি তিনতলা অ্যাপার্টমেন্টে আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। 

শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

ফায়ার সার্ভিস জানায়, তিনতলা অ্যাপার্টমেন্টটিতে আগুন লাগার পর অনেকে  ভবন থেকে লাফিয়ে পড়েন।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

অ্যাপার্টমেন্টটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে তারা প্রাথমিকভাবে নিছক দুর্ঘটনা বলে ধারণা করছে।

লাস ভেগাস ফায়ার সার্ভিসের মুখপাত্র টিম সিজমানস্কি জানান, শহরে এর আগে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আর ঘটে নি।

ছবি: ওয়াশিংটন পোস্টের সৌজন্যে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension