যুক্তরাষ্ট্র

ডলারের বিপরীতে পাকিস্তানে রুপির ঐতিহাসিক পতন

ডলারের বিপরীতে ঐতিহাসিক পতন হয়েছে পাকিস্তানি রুপির। মঙ্গলবার সেখানে প্রতি ডলারের বিপরীতে পতন ঘটে দাঁড়ায় ২৯৯.০১ রুপি। অর্থাৎ স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্যমতে, এক ডলার সমান ২৯৯.০১ রুপি।

এটাই এ যাবৎকালের মধ্যে রুপির সর্বোচ্চ পতন। এর আগের রেকর্ড ছিল ২৯৮.৯৩ রুপি।

এই রেকর্ড হয়েছিল ১১ই মে। মঙ্গলবারের তথ্য বলছে আন্তঃব্যাংকিং মার্কেটে ডলারের দাম শতকরা ০.৬৩ ভাগ বৃদ্ধি পায়।

এর আগে সোমবার ডলারের দাম ২৯৭.১৩ রুপিতে লেনদেন বন্ধ হয়। শুক্রবার এই রেকর্ড ছিল ২৯৫.৭৮ রুপি।

আরিফ হাবিবের গবেষণা প্রধান তাহির আব্বাস বলেন, যেকোনো সময় রুপির আরও পতন ঘটে ২৯৫ থেকে ৩০৫ ডলারের মধ্যে থাকতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension