ভারত

মোদির সামনে নেমপ্লেটে ‘ভারত’

ভারত বনাম ইন্ডিয়া নিয়ে ভারতে যে রাজনৈতিক উত্তেজনা চলছে তার মধ্যে কঠোর একটি বার্তা দেয়া হয়েছে। শনিবার জি২০ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময়ে তার সামনে যে নেমপ্লেট রাখা হয়েছে তাতে লেখা ‘ভারত’। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, বিশ্বনেতাদের আমন্ত্রণে প্রেসিডেন্ট দ্রুপদী মুর্মু ইন্ডিয়ার পরিবর্তে যে ভারত শব্দ ব্যবহার করেছেন তা নিয়ে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ।

পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে এ মাসের শেষের দিকে। সেখানে ইন্ডিয়াকে ভারত নামে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা নিয়ে চলছে জল্পনা। বিদেশি অতিথিদের আমন্ত্রণে জি২০ বুকলেটে ব্যবহার করা হয়েছে ‘ভারত’ শব্দ। এর শিরোনাম- ‘ভারত, দ্য মাদার অব ডেমোক্রেসি’।

এতে বলা হয়েছে, ‘ভারত হলো দেশটির অফিসিয়াল নাম। সংবিধানে এবং ১৯৪৬-৪৮ সালের আলোচনায়ও এর উল্লেখ আছে’। কিন্তু এ ইস্যু নিয়ে বিরোধী দলে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি বিরোধী দলগুলো মিলে যে ‘ইন্ডিয়া’ ব্লক সৃষ্টি করেছে তার সদস্যরা অভিযোগ করেছেন, ভারতের ইতিহাসকে বিকৃত ও ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার।

পক্ষান্তরে বিরোধী দলকে জাতি ও সংবিধান বিরোধী বলে অভিযুক্ত করেছেন বিজেপি নেতারা।

তারা সংবিধানের ১ অনুচ্ছেদের দিকে ইঙ্গিত করছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ঔপনিবেশী মানসিকতার বিরুদ্ধে ‘ভারত’ শব্দটির ব্যবহার বড় এক সিদ্ধান্ত। এটা আরও আগে হওয়া উচিত ছিল। এতে আমি যথেষ্ট সন্তুষ্টি পাই। ভারত হলো আমাদের পরিচয়, আমাদের গর্ব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension