বাংলাদেশ

কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাকিব আহম্মেদ কোটালীপাড়া প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদ স্মরণে দেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২00 টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ৫নং কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী সরকার, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম মন্নু, উপজেলা শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension