প্রধান খবরযুক্তরাষ্ট্র

ফের অচল যুক্তরাষ্ট্র সরকার

রূপসী বাংলা ডেস্ক:বিফলে গেল ট্রাম্পের শত চেষ্টা। অর্থের অভাবে ফের বন্ধ হয়ে গেল মার্কিন সরকারের কার্যক্রম।  ৩ সপ্তাহর জন্য ফের অচলাবস্থা শুরু হল মার্কিন যুক্তরাষ্ট্রে।

বৃহস্পতিবার প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রখাতে বরাদ্দ সংক্রান্ত বিল উত্থাপন হয় মার্কিন সংসদের উচ্চ কক্ষে। এই বিল পাসে ডেমোক্র্যাটরা বিরোধিতা না করায় স্বস্তিতে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধেন তার নিজ দলেই সদস্যরা।  রিপাবলিকান সেনেট র‍্যান্ড পল ওই বিলের বিরোধিতা করেন। তিনি জানান, বিপুল অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোন কোন খাতে কী কী বরাদ্দ করা হয়েছে, তা স্পষ্ট নয়। এ নিয়ে আরও আলোচনার দরকার। যখন অন্যান্য সেনেটরা ভোট দিয়েছেন, ততক্ষণে রাত ১২ টা বেজে গিয়েছে। তাই তালা বন্ধ হয়ে গেল রাজকোষ। শুরু সরকারি অচলাবস্থার।

সিনেটে বিলটি ৭১-২৮ ভোটে আটকে যাওয়ার পর এ অচল অবস্থার সৃষ্টি হয়। এরপর বিলটির পরবর্তী গন্তব্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। তবে যেখানে দুদলের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের পথটিও প্রায় অনিশ্চিত।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিলটি পাশ হলেই আবারও চালু হবে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম। তবে কখন সেটি পাশ হবে সেটা এখনো নিশিচত নয়।

জানুয়ারিতেই সাময়িক অর্থ সংক্রান্ত বিল পাশ করতে গিয়ে হোঁচট খেয়েছিল ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাটরা বেঁকে বসায় শাটডাউন হয়ে যায় হাউস। তিন দিন পর পুনরায় ডেমোক্র্যাটরা সমর্থন দিলে উঠে যায় শাটডাউন। তবে, এবারের শাটডাউনে সরকারি কাজকর্মে কতটা প্রভাব পড়বে তা এখনও বলা যাচ্ছে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension