প্রবাস

নিউ ইয়র্কে জাপার প্রয়াত মহাসচিবের স্মরণ সভা পালন

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা আমাদের প্রিয়নেতা জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করে।

গত সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত স্মরণ সভায় জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডা. মোহাম্মদ সেলিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব সম্পাদক শফিউল আলম, যুগ্ম দপ্তর আবদুল মোতালেব, সদস্য হাসান আলী।
সভায় উপস্থিতরা প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মৃতিচারণ করেন ও তার পরিবারের প্রতি সমাবেদনা জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension