ভারত

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৭

ভারতের মহরাষ্ট্রের মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। নিহতদের মধ্যে নারী ও অল্পবয়সীরা রয়েছেন বলেও জানা গেছে।

শুক্রবার (৬ অক্টোবর) ভোরে শহরের জয় ভবানী ভবনে এ আগুন লাগে। খবর এনডিটিভির।

জানা যায়, মুম্বাইয়ের গোরেগাঁওয়ে ওই ৭ তলা ভবনের অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে দুজন পুরুষ ও পাঁচজন নারী, যাদের দুইজন নাবালক।

অন্যদিকে আহত ৪০ জনের মধ্যে একজন নাবালকসহ ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন।

আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, গোরেগাঁও পশ্চিমের আজাদনগর এলাকার অবস্থিত জয় ভবানী বিল্ডিংয়ে শুক্রবার ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আহত বাসিন্দাদের যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension