যুক্তরাষ্ট্র

ইসরায়েলে ৯ আমেরিকান নিহত: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সোমবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ৯ মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিচয় এখনো ঘোষণা করা হয়নি।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘এই সময়ে আমরা ৯ মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারি। আমরা নিশ্চিত করতে পারি, সেখানে অগণিত মার্কিন নাগরিক রয়েছে।

তাদের অবস্থান নির্ধারণের জন্য আমাদের ইসরায়েলি অংশীদারদের সঙ্গে কাজ করছি।’

মিলার যোগ করেছেন, মার্কিন কর্মকর্তারা ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চলেছেন এবং আমাদের ইসরায়েলি অংশীদার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন।’

ইসরায়েলে নজিরবিহীন হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মিদের মধ্যে আমেরিকানরা আছে কি না, ওয়াশিংটন এখনো নিশ্চিত করেনি।

চলমান এ সহিংসতায় কয়েক ডজন বিদেশি নিহত হয়েছে, যাদের মধ্যে থাইল্যান্ড, নেপাল, ইউক্রেন, ফ্রান্স, ব্রিটেন, কানাডা ও কম্বোডিয়ার নাগরিক রয়েছে।

এদিকে যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি পক্ষের সাত শতাধিক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া অপহৃত হয়েছে ১০০ জন। অন্যদিকে হামাসের যোদ্ধারা স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করার পর ইসরায়েল হামাসের লক্ষ্যবস্তুতে পাল্টাহামলা চালায়। এতে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৫৬০ জন নিহত হয়েছে।

সূত্র: এএফপি, বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension