আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

পারমাণবিক পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের দিকে চোখ রাশিয়ার

রাশিয়া আবার পরমাণবিক পরীক্ষা করবে যদি যুক্তরাষ্ট্র একই কাজ করে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে এ তথ্য দিয়েছে রুশ সংবাদ সংস্থাগুলো। খবর রয়টার্স।

রাষ্ট্রায়াত্ত রার্তা সংস্থা তাস রিয়াবকভকে উদ্ধৃত করে বলেছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের উল্টো পথে হাঁটছে। এ বিষয়ে একটি ‘যুগান্তকারী চুক্তি’ প্রত্যাহার করার বিষয়ে বিলের খসড়া তৈরি করছে।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ধরনের পরীক্ষা পুনরায় শুরু করার বিষয়ে সম্প্রতি মন্তব্য করেন। এরপর পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধে বৈশ্বিক সংস্থা সিটিবিটিও-কে দেয়া মস্কোর অনুমোদন কীভাবে প্রত্যাহার করা যায় তা নিয়ে মাঠে নেমেছেন কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত বোঝাপড়ার জন্য রুশ আইনপ্রণেতাদের গতকাল সোমবার ১০ দিন সময় দেয়া হয়েছে।

২০০০ সালে রাশিয়া কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশন বা সিটিবিটিও অনুমোদন করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension