প্রধান খবরযুক্তরাষ্ট্র

পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ ট্রাম্পের

রূপসী বাংলা ডেস্ক:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক টুইটার বার্তায় এতথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের যুক্তরাষ্ট্রে সফরের বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ফিনল্যান্ডের হেলসিংকিতে একান্তে বৈঠকে বসেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট। ওই ধারাবাহিকতাতেই পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুনরায় রাশিয়ার সঙ্গে ট্রাম্পের বৈঠকের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হলেও পুতিনের পক্ষ থেকে বিষয়টি এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

গত সোমবারের ট্রাম্প ও পুতিনের দুই ঘণ্টার ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে বৃহস্পতিবার ট্রাম্প হেলসিংকির বৈঠককে ‘বিরাট সাফল্য’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ও যুক্তরাজ্যে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে পক্ষত্যাগী রুশ গুপ্তচরকে ‘হত্যাচেষ্টার’ ঘটনা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে।

এর মধ্যে হেলসিংকির বৈঠক ও যুক্তরাষ্ট্রে পুুতিনের আমন্ত্রণকে বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension