
প্রবাস
নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশীদের পদোন্নতি
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কয়েকজন বাংলাদেশী বংশোদ্ভূত পুলিশের পদোন্নতি হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে এনওয়াইপিডি’র পুলিশ একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান।
সার্জেন্ট পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন তামিম এ চৌধুরী, নরেশ কে পল, মোহাম্মদ রহমান, মোহাম্মদ এম শেখ, অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল ১-এ থেকে ট্রাফিক ম্যানেজার পদে পদোন্নতি পেয়েছেন মো. কামারুজ্জামান ।
বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এক বিবৃতিতে পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দিন জানিয়েছেন। এছাড়া বাপার পক্ষ থেকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট প্রিন্স আলম পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান।



