ভারত

মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়েছে পাঁচ বাড়ি

মুম্বাইয়ের চেম্বুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচটি বাড়ি ধসে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুল্যান্স সার্ভিস। এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে তারা।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি সরু গলিতে অবস্থিত বাড়িগুলো উড়ে যায়। ফলে বেশ কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।
মুম্বাইয়ের গলফ ক্লাব এলাকার কাছে, ওল্ড ব্যারাকে সকাল ৮টার দিকে ঘটা বিস্ফোরণে চার থেকে পাঁচটি একতলা ভবন ধসে পড়ে।

ঘটনাস্থলের ছবিগুলোতে দেখা যায়, বাড়িগুলোর সিঁড়ি ও বারান্দা ধসে পড়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত ১১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের একজন ডাক্তার কেদার বলেছেন, ‘আহতদের পরিচয় পাওয়া গেছে। ৫০ বছর বয়সী বিকাশ আম্ভোর, ২৭ বছর বয়সী অশোক আম্ভোর, ৪৭ বছর বয়সী সবিতা আম্ভোর এবং ২৯ বছর বয়সী রোহিত আম্ভোর।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension