প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ফেয়ারমাউণ্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে। কার্যক্রমের আওতায় তাজা শাক সবজি, ফল, টিনজাত খাবারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান, মো. আইয়ুব,মো. মনিরুজামান, বেলাল হোসেন ভূঁইয়া, শিপন সাখাওয়াত, আফিয়া নাসরীন প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির কার্যক্রমের অংশ হিসাবে মাসে চারবার ফুড ব্যাংকের আয়োজন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension