ভারত

ভাইকে ফোন করে বলেন, ‘তোমার বোনকে জ্বালিয়ে দিয়েছি!’

ছয় মাস আগে আত্মহত্যা করেছিলেন ছোট ভাই। সেই রাগ গিয়ে পড়েছিল ভাইয়ের স্ত্রীর ওপর। বড় ভাই ভাবতেন, স্ত্রীর কারণেই আত্মহত্যা করেছেন তার ভাই। সেই রাগে দীর্ঘদিন ধরেই ভাইয়ের স্ত্রীর ওপর নির্যাতন করতেন।

তাঁকে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল। শেষে ভাইয়ের স্ত্রীকে মারতে মারতে উঠোনে ফেলে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারলেন তিনি। তারপর ওই নারীর ভাইকে ফোন করে বলেন, ‘তোমার বোনকে জ্বালিয়ে দিয়েছি!’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের রতলাম জেলায়।

নির্মলা নামের ওই নারীর স্বামী প্রকাশ ছয় মাস আগে আত্মহত্যা করেছিলেন। তার পর থেকে দুই সন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকছিলেন তিনি। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকেই তাঁর ওপর ক্ষোভ দেখাচ্ছিলেন ভাশুর সুরেশ। তাঁর বদ্ধমূল ধারণা ছিল, নির্মলাই প্রকাশের মৃত্যুর জন্য দায়ী।

গণমাধ্যমটি আরো বলেছে, বদ্ধমূল সেই ধারণা থেকে রাগের বশে মাঝেমধ্যে নির্মলাকে বেধড়ক পেটাতেন সুরেশ। খুনের হুমকিও দিতেন। শেষে গত শনিবার তাই-ই করেন তিনি। ভাইয়ের স্ত্রীকে মারতে মারতে ঘর থেকে উঠানে বের করে আনেন সুরেশ। তারপর পেট্রল ঢেলে গায়ে আগুন জ্বালিয়ে দেন। জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নির্মলার।

নির্মলার মৃত্যুর পর তাঁর ভাইকে ফোন করে সুরেশ বলেন, ‘তোমার বোনকে জ্বালিয়ে দিয়েছি।’

বোনের ভাশুরের ফোন পেয়ে থানায় খবর দেন নির্মলার ভাই। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বোনকে স্বামীর মৃত্যুর পর থেকে খুনের হুমকি দিয়ে আসছিলেন তাঁর ভাশুর। তিনি ঠিক করেছিলেন, নির্মলাকে নিজের কাছে নিয়ে এসে রাখবেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।

এদিকে সুরেশকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension