ভারত

১৫ ভারতীয় ক্রুসহ কার্গো জাহাজ ছিনতাই

১৫ ভারতীয় ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ‘এমভি লিলা নরফোক’ ছিনতাই হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে আরব সাগরে ঘটনাটি ঘটে। ভারতীয় সামরিক কর্মকর্তাদের জানান, জাহাজে থাকা ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

এদিন সন্ধ্যায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি জাহাজে উঠলে দ্রুত জাহাজ থেকে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) একটি বার্তা পাঠানো হয়।

খবর পেয়ে ভারত মহাসাগরে মোতায়েন ভারতীয় নৌবাহিনী দ্রুত সাড়া দেয়। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই ছিনতাই হওয়া জাহাজের পিছু নিয়েছে। জাহাজের ক্রুরা একটি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। নৌবাহিনী আইএনএস চেন্নাই নামের এ যুদ্ধজাহাজটি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে।

সূত্র : এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension