প্রবাস

আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের পর্ষদ পুনর্গঠনে সভা

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ পুনর্গঠনকল্পে এক সভা আয়োজিত হয়েছে।

গত ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) আটলান্টিক এভিনিউয়ের সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পর্ষদ সদস্য সচিব এনজি ব্রাউন। উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য শে স্টিল, প্যাট্রিসিয়া বেইলি, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, ওয়ালটার জনসন, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস, কাশওয়ান ম্যাকিনলে ও মো. এ সিদ্দীক।

সভায় গত নভেম্বর মাসে অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী তিন সদস্য শপথ নেন।

আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সলিসিটর মিসেস ট্রেসি রিলি তাদেরকে শপথ বাক্য পাঠ করান। পরে তারা পর্ষদ সভায় যোগ দেন। পর্ষদ সভায় পর্ষদ সদস্যরা চলতি বছরের জন্য শে স্টিলকে পর্ষদ সভাপতি ও ওয়ালটার জনসনকে সহ সভাপতি নির্বাচিত করেন।

পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সুপারিনটেন্ডেন্ট ড. মিসেস লা কোয়েটা স্মলসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension