আন্তর্জাতিকপ্রধান খবর

সাংবাদিক বৈঠকে ইমরান

রূপসী বাংলা ডেস্ক:পাকিস্তানে ইমরান খানের তেহরিক-ই-পাকিস্তান ক্ষমতা দখলের পথে। ১১৯টি আসনে এগিয়ে তারা। বিকালে প্রধানমন্ত্রী ইমরান সাংবাদিক সম্মেলন করেন।
সেখানে তাঁর ভবিষ্যতের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘হিন্দুস্তান’ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হতে পারে, তবে দু দেশের মধ্যে বিরোধের মূল বিষয় ‘কাশ্মীর’। এর মীমাংসা করা প্রয়োজন। একে অপরকে দোষারোপ বন্ধ হওয়া উচিত। উপমহাদেশের ক্ষতি হচ্ছে এতে।

ভারতের নেতারা চাইলে পাকিস্তানও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে তৈরি। নয়াদিল্লি এক কদম এগোলে, আমরাও দু পা এগোব। তবে একটা সূচনা অন্তত হোক। পাকিস্তানের বালুচিস্তানে খারাপ কিছু হলেই সেজন্য ভারতকে দায়ী করা এবং উল্টোটা, অর্থাত ভারতে অনভিপ্রেত কিছু ঘটলে পাকিস্তানকে কাঠগড়ায় তোলা, দুটোই আমাদের একই জায়গায় দাঁড় করিয়ে দেয়। এভাবে এগিয়ে চলা যায় না।

ইমরান এও বলেন, ভারতীয় মিডিয়া আমায় দেখাচ্ছে কোনও বলিউডি ছবির ভিলেন হিসাবে। কিন্তু আমি জানাচ্ছি, আমি হলাম সেই পাকিস্তানি যে অন্য যে কারও চেয়ে একটা বড় অংশের ভারতবাসীর কাছে বেশি পরিচিত ক্রিকেটের দৌলতে।

ইমরান জানান, তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবেন না, গভর্নরদের বাসভবনগুলিতে হোটেল বানাবেন।

ইমরান বলেন, আমরা এমন প্রতিষ্ঠানগুলি তৈরি করতে চাই যা দেশের শাসন ব্যবস্থাকে নির্ভূল করে তুলবে, নয়তো আমাদের নিজেদের চ্যালেঞ্জগুলি জিততে পারব না আমরা। অর্থনীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension