যুক্তরাষ্ট্র

বাংলাদেশী জনগণের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি: সংবাদ সম্মেলনে জন কিরবি

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতাসহ বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেনি।

গতকাল বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। এসময় ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বের ওপর জোর দেন তিনি।

ওই নির্বাচনকে ‘একতরফা’ বর্ণনা করে এক সাংবাদিক জানান, বাংলাদেশে বিরোধীদের ওপর দমন-পীড়ন বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দিয়েছে। এসময় দ্য গার্ডিয়ান ও ওয়াল স্ট্রিট জার্নালের শিরোনাম উদ্ধৃত করেন তিনি।

এর আগে নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলন দেখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার কথা বলেছিল যুক্তরাষ্ট্র। ভিসা নীতির প্রসঙ্গও টানেন ওই সাংবাদিক। তিনি বলেন, গণতন্ত্রের সীমাবদ্ধতা নিয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগের বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?

জবাবে কিরবি বলছিলেন, আমরা স্পষ্টতই এখনো সারা বিশ্বে কার্যকর, সক্রিয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি।

‘অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হওয়াসহ বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণের পক্ষে আমাদের অবস্থানে কিছুই পরিবর্তন হয়নি’ বলেও উল্লেখ করেন মুখপাত্র।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের পর সৃষ্ট বর্তমান পরিস্থিতি সম্পর্কে জো বাইডেন অবহিত কিনা জানতে চাইলে কিরবি বলেন, এ বিষয়ে কোনো উত্তর দেবেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension