বিনোদন

পুনম ও তার স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

নিজের মৃত্যু নিয়ে মিথ্যা খবর ছড়ানো। এমনকি জরায়ু-মুখের ক্যানসারের মতো বিষয়কে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন পুনম পাণ্ডে, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। যদিও বেশ কিছু মানুষ অভিনেত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তবে তার বিরোধিতা করা মানুষের সংখ্যাটাই বেশি। অনেকেরই অভিযোগ সস্তার প্রচার পেতে মৃত্যু নিয়ে ছেলেখেলা করেছেন। এ বার পুনম ও তার স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করে অভিযোগ জমা পড়েছে কানপুরের পুলিশ কমিশনারের কাছে।

পুনমের নামে এফআইআর দায়ের করা হয়েছে। ফয়জ়ান আনসারি অভিযোগপত্রে লেখেন, ‘পুনম ও তার স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর ভুয়া খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যানসারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে গোটাটাই তিনি নিজের প্রচারের উদ্দেশে করেছেন।

অভিযোগকারী শুধু এফআইআর দায়ের করে ক্ষান্ত হয়েছেন তেমনটা নয়। তিনি পুনম ও তার স্বামী স্যাম বোম্বেকেও গ্রেফতারের দাবি করেছেন। তার অভিযোগে কাজ না হলে আদালত অবধি যাবেন বলেই জানান অভিযোগকারী।

গত ৪ ফেব্রুয়ারি নিজের সমাজমাধ্যমের মৃত্যুর খবর জানান পুনম। এক দিন পার করে প্রকাশ্যে এসে পুনম জানিয়েছেন, তিনি বেঁচে আছেন। আসলে এই গোটাটাই একটা প্রচার কৌশল। জরায়ু-মুখের ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির কৌশল। কিন্তু তার কার্যকলাপ একেবারেই ভাল চোখে নেননি সাধারণ মানুষ থেকে বলিউড তারকারা। পুনমের এই কাণ্ডকে কেউ নাম দিয়েছেন ‘গিমিক’, কেউ বলেছেন ‘স্টান্ট’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension