প্রধান খবরভারত

‘আনঅফিসিয়াল’ সাক্ষাৎ ফখরুলের সঙ্গেও: কাদের

রূপসী বাংলা ডেস্ক:কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও একাধিকবার দেখা হওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এই সাক্ষাৎ অনানুষ্ঠানিক ছিল বলে জানিয়েছেন তিনি।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাদের জানান, তিনি রাজনৈতিক নেতাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগের পক্ষে। এতে অনেক বিরোধ মেটানো সহজ হয় বলে মনে করেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপের দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে কাদের কোনো সংলাপে বসতে রাজি নন। যদিও বিএনপি মহাসচিবের সঙ্গে ফোনালাপে সম্মতির বিষয়টি গত শুক্রবারই জানিয়েছিলেন কাদের। এর বাইরে আর আগাতে চান না তিনি। রোববারও একই অবস্থানের কথাই তুলে ধরলেন।

কাদের বলেন, ফখরুল সাহেবের সঙ্গে আনঅফিসিয়ালি কয়েকবার দেখা হয়েছে। সেখানে আমি তাকে ‘ফখরুল ভাই’ সম্বোধন করে কথা বলেছি। তবে অফিসিয়ালি কোনো আলোচনা হয়নি।

এই অনানুষ্ঠানিক সাক্ষাৎ কবে হয়েছে আর কী নিয়ে কথা হয়েছে, তা অবশ্য পরিষ্কার করেননি আওয়ামী লীগ সাধারন সম্পাদক।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে তার ভাবনার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, সংলাপের কোনো সুযোগ নেই, সম্ভাবনাও নেই । এ সময় কী সংলাপ করব? ইলেকশন কীভাবে হবে সেটা আমাদের সংবিধানে আছে।

রাজনৈতিক সংলাপ না হলেও ব্যক্তিগতভাবে যোগাযোগ বাড়ানোর পক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, এটাতে অসুবিধা কী? তাহলেও তো অনেক কঠিন বরফও গলতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension