খেলা

বিশ্বকাপে নকআউট ম্যাচে নতুন আইন আইসিসির

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন নবম আসরের বিশ্বকাপে নতুন কিছু দেখতে পাবেন ভক্তরা। এবারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিচ্ছে। এত দলের মধ্যে এবারই প্রথম বিশ্বকাপ আয়োজন করা হবে।

বিশ্বকাপ নিয়ে কিছু নতুন নিয়ম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি জানিয়েছে, এবারের বিশ্বকাপের বেশকিছু ম্যাচে রিজার্ভ ডে থাকবে। কোন কোন ম্যাচে সেই রিজার্ভ ডে থাকবে এবং তার জন্য কী নিয়ম হবে সেগুলোকেও জানিয়েছে আইসিসি।

২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। ৫ জুন ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে খেলা হবে। এরপর ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ক্রিকেট ভক্তদের জন্য সুখবর রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি হলে পরের দিনই খেলা হবে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে ঘোষণা করেছে আইসিসি।

নতুন আইনে নকআউট ম্যাচে, দ্বিতীয় ইনিংসে খেলার জন্য কমপক্ষে ১০ ওভার করতে হবে। রিজার্ভ ডে মানে যদি কোনও কারণে ম্যাচটি তার নির্ধারিত দিনে বাতিল হয়ে যায়, তাহলে সেই ম্যাচটি অন্য কোনও দিনে অর্থাৎ রিজার্ভ ডেতে আয়োজন করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension