আন্তর্জাতিক

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তেলের ট্যাংকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩৮ জন।

রোববার (১৭ ফেব্রুয়ারি) প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভি।

জানা গেছে, রোববার ভোরে হেলমান্দের গ্রিশক জেলার রাজধানী কাবুল ও উত্তর হেরাত শহরের মধ্যবর্তী একটি প্রধান সড়কে তেলের ট্যাংকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসের এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে যানবাহনগুলোতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হেলমান্দের তথ্য বিভাগের শেয়ার করা ছবিগুলোতে পোড়া, দুমড়েমুচড়ে যাওয়া ধাতু এবং ট্যাংকারের চূর্ণ কেবিন দেখা গেছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ বলেছেন, এখন পর্যন্ত ২১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension