আন্তর্জাতিক

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর পালিত হতে পারে। রবিবার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এ দিন হবে বুধবার। এ হিসেবে চলতি বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করা লাগতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়ালের জন্মের চাঁদ ৮ এপ্রিল সূর্যগ্রহণের সঙ্গে সারিবদ্ধ হবে। এরফলে ইসলামী বিশ্বের বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে।

উল্লেখ্য, মুসলমানদের জন্য ঈদুল ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজানের মাসব্যাপী রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলিমরা। ঈদের দিন মুসলমানেরা দুই রাকাত নামাজ আদায় করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension