
জোড়া ভারতীয় খুনের ঘটনায় মার্কিন যুবককে ফাঁসি
মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় গুলি করে খুন হয় দুই ভারতীয়। এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন আমেরিকার এক বাসিন্দা। ২০০২ সালে জোড়া ভারতীয় খুনের ঘটনায় অভিযুক্ত ৪১ বছর বয়সী আমাইকেল ডিওয়েন স্মিথকে মৃত্যুদণ্ড দিল সরকার।
ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল জেন্টনার ড্রামন্ড জানিয়েছেন, ২০০২ সালের ২২ ফেব্রুয়ারি ২৪ বছর বয়সী ভারতীয় স্টোর ক্লার্ক শরথ পুলুরু এবং ৪০ বছর বয়সী জ্যানেট মুরকে গুলি করে খুন করা হয়। এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন মাইকেল ডিওয়েন স্মিথ।
জানা গিয়েছে, ম্যাকঅ্যালেস্টার শহরের ওকলাহোমা স্টেট পেনিটেনশিয়ারিতে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মাইকেল ডিওয়েন স্মিথকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ওকলাহোমা অ্যাটর্নি জেনারেল জেন্টনার ড্রামন্ড স্মিথের মৃত্যুদণ্ড নিয়ে একটি বিব্রতি প্রকাশ করেছে। সেখানে লেখা আছে, ‘আজকের দিনে এই মৃত্যুদণ্ড স্টোর ক্লার্ক শরথ পুলুরু এবং জ্যানেট মুরের পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দেবে। তাদের পরিবার প্রায় ২২ বছর ধরে মৃত্যু যন্ত্রণা সহ্য করে রয়েছে। এদিনের অভিযুক্তের মৃত্যুদণ্ডে তাদের পরিবারের শোক কিছুটা হলেও কমবে।’
উল্লেখ্য, ওকলাহোমায় ১৯৭৬ সাল কার্যকর হয় মৃত্যুদণ্ড। এখন পর্যন্ত ১২২ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেকটাই বেশি। পরিসংখ্যান অনুসারে তিন বছরেরও কম সময়ের মধ্যে ২৫ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ওকলাহোমার প্রশাসন।



