বিনোদন

মারা গেছেন কিংবদন্তি গিটারিস্ট ডুয়ান এডি

বর্ষীয়ান মার্কিন গিটারিস্ট ডুয়ান এডি আর নেই। গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসিতে এডি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ডুয়ান এডির স্ত্রী গায়কের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

মরণঘাতী ক্যান্সারের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

রক অ্যান্ড রোলের প্রতিষ্ঠাতাদের একজন ডুয়ান এডি। গ্র্যামিজয়ী এই শিল্পী ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ইন্সট্রুমেন্টাল হিট উপহার দেন। রকের প্রথম দিকের সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় যন্ত্রশিল্পীদের একজন এডি ১৯৫৮ থেকে ১৯৬৩ সালের মধ্যে ১৬টি শীর্ষ হিট (টপ ৪০) উপহার দিয়েছেন।

১৯৮৬ সালে নিজের গান ‘পিটার গান’-এর রিমেক দিয়ে আবার চার্টে জায়গা পান। স্বতন্ত্র শৈলীর জন্য এডিকে ‘কিং অব টোয়াং’ (একটি বৈদ্যুতিক গিটার) বলা হতো। তিনি ১৯৯৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।

১৯৩৬ সালে নিউইয়র্কের কর্নিংয়ে জন্মগ্রহণ করেন এডি।

মাত্র ৫ বছর বয়সে গিটার বাজাতে শুরু করেন তিনি। এডি স্বশিক্ষিত ছিলেন। তাঁর স্বতন্ত্র শব্দ দ্য বিটলস থেকে ব্লন্ডি পর্যন্ত শিল্পীদের অনুপ্রাণিত করেছিল। এডি তাঁর অবিস্মরণীয় স্বাক্ষর ‘টোয়াং’ শব্দের মাধ্যমে বিশ্বজুড়ে গিটারিস্টদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। সাত দশকের বর্ণিল ক্যারিয়ারে ১০ কোটির বেশি রেকর্ড বিক্রি হয় এডির।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension