
BJP-কে হারাতে দিন, তারপর প্রধানমন্ত্রী নিয়ে চিন্তা :মমতা
রূপসী বাংলা ডেস্ক:
তিনদিনের দিল্লি সফরে একাধিক বিরোধী নেতার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর ১৯ জানুয়ারি তিনি যে সভা করবেন সেখানে উপস্থিত থাকার জন্যও আমন্ত্রণ জানান তিনি। এতদিন মূলত রাজ্য রাজনীতিতেই দেখা গেছে মমতাকে। কিন্তু আগামী বছর লোকসভা নির্বাচনে জেতার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। এটাই পরম্পরা। সৌজন্যতা। আমি সকলের সঙ্গে দেখা করে খুশি।”
৩০ জুলাই অসমে প্রকাশিত হয়েছে NRC-র চূড়ান্ত খসড়া তালিকা। যেখানে প্রায় ৪০ লাখ লোকের নাম বাদ পড়ে। আর তারপর থেকে ওই বিষয় নিয়ে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে।
বিগত দু’দিন ধরে NRC নিয়ে BJP-কে একাধিকবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, যাদের ভোট BJP পাবে না বলে মনে করে, তাদের টার্গেট করা হচ্ছে। সংসদের বাইরেও একাধিকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।
বুধবারও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, লোকসভা ভোটে BJP-কে হারাতে বিরোধীরা একত্রিত হবে।



