
জাতীয় সংসদ নিবার্চনে সহযোগীতা ও নিউইয়র্ক স্টেট কমিটি গঠন ও আলোজনা সভা
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্র যুবলীগ আয়োজনে জাতীয় সংসদ নিবার্চনে সহযোগীতা ও নিউইয়র্ক স্টেট কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ৩০ জুলাই ব্রুকলীন এর। যুক্তরাষ্ট্র যুবলীগের আহবাহক এ,কে,এম তারিকুল হায়দার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, বাহার খন্দকার সবুজ ও মোঃ আমিনুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ হারুনুর রশীদ, উপদেষ্টা চট্রগ্রাম সমিতি, নজরুল ইসলাম, উপদেষ্টা চট্রগ্রাম সমিতি, মোঃ আবু তালেব, বিশিষ্ট সমাজ সেবক, এম,এম, আমিন, প্রধান উপদেষ্টা মহানগর আওয়ামী লীগ, আবুল হোসেন মাষ্টার, বিশিষ্ট কমিউনিটি নেতা, সাইফুল ইসলাম, সহ সভাপতি মহানগর আওয়ামী লীগ, আব্দুল মুহিত, সভাপতি মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র, আমিনুল হোসেন, সদস্য যুক্তরাষ্ট্র যুবলীগ, রিয়াজুল কাদির লস্কর মিন্টু, সদস্য যুক্তরাষ্ট্র যুবলীগ, সৈয়দ মনির আক্তার মুরাদ, সদস্য যুক্তরাষ্ট্র যুবলীগ, গিয়াস উদ্দিন সভাপতি ব্রস্কস ব্যুারো যুবলীগ, এমরান আলী, সাধারন সম্পাদক ব্রস্কস ব্র্যারো যুবলীগ, সুদিপ্ত দেব, মোহাম্মদ হাসেম, শাহ রহিম শ্যামল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাবীব চেীধুরী, সহসভাপতি হবিগঞ্জ জেলা ছাত্রলীগ, লিটন চৌধুরী, যুবনেতা নিউইয়র্ক স্টেট, মোহাম্মদ মহিম, যুবনেতা, মোহাম্মদ কাওছার চৌধুরী, যুবনেতা। সভায় বক্তরা বলেন, জাতীয় সংসদ নিবার্চনে সহযোগীতা সবাই এক সাথে কাজ করতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্ত করতে হবে। পবে নিউইয়র্ক স্টেট কমিটি গঠন করা হয়।



