প্রধান খবরযুক্তরাষ্ট্র

তীব্র গরমে যুক্তরাষ্ট্রে ১৯ অঙ্গরাজ্যে সতর্কতা জারি

তীব্র গরমে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অনেক দেশ। প্রতিনিয়ত আগের রেকর্ড ভেঙ্গে বাড়ছে তাপমাত্রা। যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যে এরই মধ্যে রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া তাপপ্রবাহ বইছে চীন, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশেও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাড়ে ৭ কোটি নাগরিক গরমের উচ্চ সতর্কতায় রয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিন একটানা নিউইয়র্কের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে। গরম মোকাবিলায় এরই মধ্যে খোলা হয়েছে ৬টি শীতল কেন্দ্র।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘নিউইয়র্কের সিরাকিউজ শহরে ১৯৯৪ সালের পর এবারই ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তুষারঝড়, বন্যা থেকে শুরু করে হারিকেন ও টর্নেডো দেখেছি। কিন্তু এবারের তাপপ্রবাহ সবচেয়ে বেশি প্রাণহানির কারণ হতে পারে।’

কানাডার মধ্য ও দক্ষিণাঞ্চলেও বইছে তীব্র তাপপ্রবাহ। সেখানে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। হিটস্ট্রোক থেকে বাঁচতে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে আজ বৃহস্পতিবার গ্রিসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও গ্রীষ্মের শেষ নাগাদ তাপমাত্রা আগেরবারের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর গ্রীষ্মে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি রেকর্ড হয়।

গ্রিস ছাড়াও তাপপ্রবাহ বইছে ইতালি, সাইপ্রাসসহ ইউরোপের অনেক দেশে।

এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের বেশিরভাগ জায়গায় টানা এক মাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে। ১৯৫১ সালের পর এতো দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ আগে কখনো দেখেনি ভারত। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এবার গ্রীষ্মে ভারতে ৪০ হাজারের বেশি হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে। মারা গেছে শতাধিক। এ ছাড়া তীব্র গরমে পুড়ছে পাকিস্তান ও চীন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension