প্রধান খবরযুক্তরাষ্ট্র

পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের রাত্রি যাপনের ইস্যু তুললেন বাইডেন

প্রথম মুখোমুখি টিভি বিতর্কে অংশ নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পর্নো তারকার সঙ্গে তার শারীরিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের ঘরে যখন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প অন্তঃসত্ত্বা তখন তিনি পর্নো তারকা স্টর্মি ডানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এর মধ্য দিয়ে তার নৈতিক স্খলনের প্রকাশ পেয়েছে।

আবার ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই পর্নো তারকার মুখ বন্ধ করতে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছেন। এসব অভিযোগে আদালতে অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। তার নৈতিক এই স্খলনের জন্য কটূক্তি করেন বাইডেন। যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এই দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তা নিয়ে বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় তারা মুখোমুখি বিতর্কে অংশ নেন। সেখানেই ট্রাম্পকে ঘায়েল করেন বাইডেন। তিনি উল্লেখ করেন যে, একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন ট্রাম্প।

সবচেয়ে স্পষ্ট করে তিনি পর্নো তারকা স্টর্মি ডানিয়েলসের প্রসঙ্গ সামনে আনেন। বাইডেন বলেন, ট্রাম্প অনেক অপরাধ করেছেন। ঘরে যখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা তখন তিনি একজন পর্নো তারকার সঙ্গে রাত্রি যাপন করে যৌন সম্পর্ক স্থাপন করেন। এখানে উল্লেখ্য, স্টর্মি ডানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের কথা ট্রাম্প শুরু থেকেই অস্বীকার করে আসছেন। কিন্তু আদালত যে তথ্যপ্রমাণ পেয়েছে তার ওপর ভিত্তি করে তাকে অভিযুক্ত করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension