প্রধান খবরবিজ্ঞান ও প্রযুক্তি

আপত্তিকর কমেন্টস চিহ্নিত করতে ফেসবুক আনছে ‘ডাউনভোট’

রূপসী বাংলা ডেস্ক:কোনো পোষ্টের নিচে মানুষের আপত্তিকর কমেন্টসকে চিহ্নিত করার জন্য আসছে ফেসবুকের নতুন বাটন ‘ডাউনভোট’। খবর টেকক্রাঞ্চের। ফেসবুক কর্তৃপক্ষ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বেশ কিছু পাবলিক পেজে এ বাটনটি পরীক্ষামূলকভাবে চালু করেছে।

টেকক্রাঞ্চকে ফেসবুকের এক মুখপাত্র জানান, ডাউনভোট বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক পোষ্টে করা কমেন্টগুলোর মধ্যে কোনগুলো আপত্তিকর, গুরুত্বহীন অথবা বিভ্রান্তকর সে সম্পর্কে ফেসবুককে সিগনাল দিতে পারবে।

বাটনটি সম্পর্কে ফেসবুক পরিষ্কার করে বলে দিয়েছে যে, আমরা কোনো ডিজলাইক বাটন পরীক্ষা করছি না। আমরা পাবলিক পেজের পোষ্টে মানুষ যে কমেন্ট দেয় সেটার উপর ফিডব্যাক নেয়ার জন্য আপাতত পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে এ বাটনটি চালু করেছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension