ভারত

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০০ জনেরও মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের হাথরস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ২৭জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রতিভানপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই সময় লোকজন ছোটাছুটি শুরু করলে তারপরই পদপিষ্টের ঘটনা ঘটে।

ওই অঞ্চলের পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ বলেন, হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল মুঘলাগড়ি গ্রামে। একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত করেছিলেন ওই সভায়। কী কারণে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, তা জানার চেষ্টা চলছে। দেহগুলোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটির খোঁজখবর নিয়েছেন। তিনি ইতিধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension