প্রধান খবরবাংলাদেশ

‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অপমান করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মিছিল করছেন শিক্ষার্থীরা।

রোববার রাত ১১টার দিকে কয়েক শ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

এই প্রতিবাদ মিছিলে ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ বলে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, রোকেয়া হলের প্রায় ১০০ শিক্ষার্থী হলের গেট ভেঙে মিছিল নিয়ে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে যান। সেখান থেকে তারা শামসুন্নাহার হলের সামনে যান। পরে দুই হলের শিক্ষার্থীরা মিলে রাজু ভাস্কর্যের সামনে আসেন। সুফিয়া হল থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নেন। বিভিন্ন হলের শিক্ষার্থীরা এখন সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী আশরেফা ডেইলি স্টারকে বলেন, রোকেয়া হলের শিক্ষার্থীরা এলে আমাদের হলের গেট খুলে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ডেইলি স্টারকে বলেন, এখন যে বিক্ষোভ কর্মসূচি চলছে, এটা আমরা ডাকিনি। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হলের গেট ভেঙে এসে এই বিক্ষোভ করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension