প্রধান খবরবাংলাদেশশিক্ষা

৩ সমন্বয়ককে নিরাপত্তা দিতে ডেকে নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে রয়েছেন। তবে তাদের নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়া হয়েছে, কাউকে তুলে আনা হয়নি।

শুক্রবার (২৬ জুলাই) রাতে চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাহিদ ইসলামসহ কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে । তবে পুরোপুরি স্বাভাবিক হলেই কেবল তুলে নেয়া হবে কারফিউ। সেজন্য দেশবাসীকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension