খেলা

আউটের পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রোহিত শর্মা

রূপসী বাংলা ডেস্ক:দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার রানের খরা অব্যাহত রইল একদিনের সিরিজের চতুর্থ ম্যাচেও। ওয়ান্ডারার্সে বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর আশা জিইয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচের সিরিজে আগের তিনটি ম্যাচে জিতে ইতিমধ্যেই ৩-০ ফলে এগিয়ে ছিল ভারত। ওয়ান্ডারার্সে ম্যাচ জিতলেই সিরিজ মুঠোয় পুরে নিতে পারত বিরাট-রা। কিন্তু ডেভিড মিলার আর ক্লাসেনের ঝোড়ো ব্যাটিংয়ের দাপটে সে সুযোগ হাতছাড়া হল।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ২৮৯ রান করে। শিখর ধবনের রাজকীয় সেঞ্চুরি ছাড়াও অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে ভর করে ওই রান তোলে ভারত। কিন্তু এদিনও নিষ্প্রভ রইল একদিনের ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরির মালিক রোহিতের ব্যাট। তিনি মাত্র ৫ রান করে আউট হয়ে যান।
এর আগে তৃতীয় একদিনের ম্যাচে তিনি কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চারটি ম্যাচে তাঁর মোট রান মাত্র ৪০। এর আগে টেস্টে সিরিজে দুটি ম্যাচের চার ইনিংসে তাঁর সংগ্রহ ৭৮ রান।
চলতি সিরিজে রোহিত সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রোটিয়া পেস বোলার কাসিগো রাবাডাকে সামলাতে। টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে মোট ছয়বার রাবাডার শিকার হয়েছেন ভারতের হিটম্যান হিসেবে পরিচিত রোহিত।
ওয়ান্ডারার্সে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও সমালোচনার শিকার হলেন রোহিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension