ভারত

জঙ্গি ডেরা থেকে করুণানিধিকে লেখা প্রভাকরণের সেই চিঠি

রূপসী বাংলা ডেস্ক:‘আমি প্রভাকরণকে জঙ্গি বলে মনে করি না’-এমনই জানিয়েছিলেন করুণানিধি৷ তামিল জঙ্গি এলটিটিই তখন উত্তর শ্রীলঙ্কার জাফনা-কে রাজধানী ঘোষণা করে সেদেশের সরকারের বিরুদ্ধে তুমুল সশস্ত্র আন্দোলন চালাচ্ছে৷ লক্ষ্য-পৃথক তামিল ভূমি তৈরি৷ পরিস্থিতি এমনই যে দ্বীপরাষ্ট্রের এই অংশে সেদেশের সরকারের কর্তৃত্ব ছিলনা৷ তেমনই সময়ে তৎকালীন ডিএমকে নেতা ভাইকো (বর্তমানে এমডিএমকে প্রধান) দেখা করেছিলেন জঙ্গি নেতা ভেল্লুপিল্লাই প্রভাকরণের সঙ্গে৷ জঙ্গল ঘেরা দুর্গম এলাকার জঙ্গি শিবিরে দুই নেতার মধ্যে অন্তরঙ্গ আলোচনার কেন্দ্রে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করুণানিধি৷

দ্রাবিড়ীয় আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব তথা ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির প্রয়াত৷ তাঁর সঙ্গেই শেষ হয়েছে সি এন আন্নাদুরাই মন্ত্র দীক্ষিত শিষ্য পরম্পরা৷ কিন্তু করুণানিধির প্রয়াণ তুলে আনছে লিবারেশন টাইগার অফ তামিল ইলমের মতো উগ্র তামিল ভাবাবেগ পরিচালিত সশস্ত্র আন্দোলনের সেইদিনগুলি৷ ফেলে আসা ১৯৮০-৯০ দশকে গৃহযুদ্ধে রাক্তাক্ত হচ্ছিল শ্রীলংকা৷ সেদেশে শান্তি ফেরাতে সেনা পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ পরে তাঁকেই মানব বোমায় ছিন্নভিন্ন হতে হয়েছিল তামিলনাড়ুতেই৷

এসবের পরেই মুখ খুলেছিলেন ডিএমকে প্রধান করুণানিধি৷ তাঁর চোখে এলটিটিই ছিল তামিল স্বার্থ রক্ষাকারী সংগঠন৷ কতটা সুসম্পর্ক ছিল ? সেই প্রসঙ্গ তুলে ধরে বিতর্ক তৈরি করেছিলেন ভাইকো৷ ২০১৬ সালে তিনি দাবি করেন- ২৮ বছর আগের কথা৷ তখন ডিএমকে-তে আছি৷ আমি গিয়েছিলাম শ্রীলঙ্কায়৷ সেখানে এলটিটিই অধিকৃত এলাকায় পৌঁছে দেখা করি সংগঠনের প্রধান ভেল্লুপিল্লাই প্রভাকরণের সঙ্গে৷ তিনি আমাকে সাদরে আমন্ত্রণ জানান৷ আমাদের দু জনের আলোচনার মাঝেই প্রভাকরণ একটি চিঠি লিখেছিলেন করুণানিধিকে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension