আন্তর্জাতিকপ্রধান খবর

কানাডা-সৌদি কূটনৈতিক বিবাদে জড়াবে না যুক্তরাষ্ট্র

রূপসী বাংলা ডেস্ক:ঘনিষ্ঠ দুটি মিত্র দেশ কানাডা ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক বিবাদে নিজেকে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সৌদিতে মানবাধিকার কর্মীদের আটকের সমালোচনা করেছিল কানাডা। এ নিয়ে দুই দেশের মধ্যে বিবাদের সূচনা। তবে এই বিবাদে কোনোরকম মধ্যস্থতা করতে রাজি নয় দুই দেশেরই ঘনিষ্ঠ বলে পরিচিত যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নয়ার্ট মঙ্গলবার বলেন, উভয় দেশকে একত্রে কুটনৈতিক ভাবে এ সমস্যার নিস্পত্তি করতে হবে। আমরা তাদের পক্ষে সেটা করতে পারিনা। নয়ার্ট অবশ্য বলেন যে যুক্তরাষ্ট্র এই গ্রেপ্তারের ব্যাপারে সৌদিদের কাছ থেকে আরো তথ্য জানতে চাইবে এবং যুক্তরাষ্ট্র সৌদিদের যথাযথ প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে বলেছে।

সম্প্রতি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় সামার বাদাওয়িসহ সৌদি সরকারের হাতে বন্দি সকল শান্তিবাদী মানবাধিকার কর্মীর মুক্তি দাবি করেছিল। এ ঘটনায় সৌদি সরকার কানাডাকে তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য দোষারোপ করেছে। এই সমালোচনার প্রতিক্রিয়ায় কানাডার রাষ্ট্রদূতকে সৌদি ত্যাগে বাধ্য করা হয়। কানাডা থেকে নিজেদের কূটনীতিকদেরও ফিরিয়ে নেয় রিয়াদ।

কানাডায় অধ্যয়রত ষোল হাজার সৌদি শিক্ষার্থীকে দেশে ফিরে আসার আদেশ দিয়েছে সৌদি সরকার। তারা টরন্টোর সঙ্গে সরাসরি ফ্লাইট বন্ধ করে দিয়েছে এবং কানাডার কোম্পানগুলোর সঙ্গে নতুন সব ব্যবসা স্থগিত করেছে।

তবে কানাডা বলেছে, মানবাধিকার রক্ষা, নারী স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার স্বার্থে তারা সব সময়ই কথা বলবে।

এদিকে কানাডার কূটনীতিককে বহিষ্কারের ঘোষণায় সৌদি আরবের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আরো বেশ কয়েকটি সংস্থা। তবে সৌদি আরবের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

প্রসঙ্গত, বাদাওয়ির ভাই রায়েফ ২০১২ সাল থেকে সৌদি জেলে বন্দি রয়েছেন এবং একটি ব্লগে ইসলাম ধর্মের অবমাননার জন্য তাকে ১০০০ বার বেত্রাঘাত করা হয়েছে। তিনি এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার পুরস্কার শাখারফ পুরস্কার পেয়েছেন। রায়েফ বাদাওয়ির স্ত্রী ও তিন সন্তান কিউবেকে থাকে এবং তারা সবাই গত মাসে কানাডার নাগরিকত্ব পেয়েছেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension