
আসাদুজ্জামান খান মুকুল
উৎপীড়কের উৎপীড়নে
জ্বলছে আজকে সোনার দেশ,
জুলুমবাজের দুর্বৃত্তায়ন
সকল শান্তি করছে শেষ!
রক্তচোষা দুর্নীতিবাজ
নিচ্ছে কেড়ে পরের গ্রাস,
আধিপত্যের তপ্তদাহে
সৃষ্টি করছে ভয়াল ত্রাস!
হত্যা-লুণ্ঠন-রাহাজানি
ওই পশুদের মুখ্য কাজ,
দুঃশাসনের রাহুগ্রাসে
নিপীড়িতের মাথায় বাজ!
কোথায় আমার বীর সেনানী
টগবগে ওই তরুণ দল?
রুখে দাঁড়া জুলুমবাজদের
ছিন্নে বাধার বৃন্দা’চল!
ন্যায়ের ঝাণ্ডা দে উড়িয়ে
সইবে কেন অত্যাচার,
কীসের শঙ্কা!বাজা ডঙ্কা!
লড়াই কর্ আজ তোর বাঁচার !
উৎপীড়কের বক্ষ মাঝে
মার না বুলেট!দে হুংকার!
রক্তগঙ্গায় দে ভাসিয়ে
পায় না যেন কোনো ছাড়!



