
রাজীব হাসান
রাত পেরিয়েছে অনেক আগেই
তবে এখনো সকাল হওয়া বাকি
তবুও রোজ সকালে ঘরের কোণে
একটা মোরগ ডাকবে আশায় থাকি
এখনো সকাল হওয়া বাকি।
আকাশ মেঘলা বৃষ্টি নামে হরদম
ঘুমিয়ে থাকো, সকাল এখনো বাকি
বৃষ্টি কমলে অন্ধকার কাটবে তাই
জানালা দুয়ার আটকে বসে থাকি
এখনো সকাল হওয়া বাকি।
সকাল হলে ঘুম পালাবে খুলবে চোখ
রাত পেরিয়ে সকাল হবে অপেক্ষায় থাকি
সকাল হবার অপেক্ষাতে তাই
মোরগের অ্যালার্মের আশায় থাকি
এখনো সকাল হওয়া বাকি।



